লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় সমাবেশটি শুরু হয়।
সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। সমাবেশে দলটির নেতাকর্মীরা লোডশেডিং বন্ধে নানা স্লোগান দিচ্ছেন।
সমাবেশকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনায় রয়েছেন দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: