রাজনীতি

সারাদেশে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপি
বিএনপি

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (৩১ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ভোলায় বিক্ষোভে পুলিশ অতর্কিতে হামলা ও গুলিবর্ষণ করে। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল রহিম নিহত হন। এছাড়া আরও অনেকে হতাহত হয়েছেন। এ ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করছি।

‘সোমবার (১ আগস্ট) সারাদেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা। ঢাকায় হবে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ২ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।’

মির্জা ফখরুল বলেন, লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ধরনের ঘটনা। আমি সারাদেশের জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে। তাদের যে হীন লক্ষ্য যেটা একদলীয় শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা সেটা প্রস্ফুটিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেখুন না আজ বিদ্যুতের দাবিতে এই বিক্ষোভ হয়েছে। এটা জনগণের দাবি। এটা সরকারের পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উসকানিতে গুলি করেছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ