রাজনীতি

আওয়ামী লীগ-বিএনপিকে মানুষ বিশ্বাস করে না: মান্না

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই, মানুষ এখন দলটিকে বিশ্বাস করে না। আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না। মানুষ বিকল্প চায়। তাঁরা সেই চেষ্টা করছেন।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে 'ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব' শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে।

মান্না বলেন, গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন।

তিনি বলেন, সরকার জনশুমারি করল; কিন্তু আমার কাছেই আসেনি। অনেকের কাছেই যায়নি জনশুমারির দল। ২ কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কী হতে পারে? মাথাপিছু আয় বেশি দেখানো? তা ছাড়া তো আর কোনো কারণ দেখছি না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যে জড়িত, এটা প্রমাণিত। কিছু দিন আগে প্রধানমন্ত্রী বললেন বিএনপিকে আন্দোলন করতে দেবেন। চা খেতে দেবেন। দু-একদিনের মধ্যেই সুর পরিবর্তন হয়ে গেছে। গত সোমবার বলেছেন, হাতে হারিকেন ধরিয়ে দেবেন, এই লাইসেন্স কে দিয়েছে?

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যখন কোনো সরকার গুলি করে মানুষ মারে, তখন বোঝা যায়, তাদের পতন অনিবার্য। অতীতেও আমরা তাই দেখেছি।

মতবিনিময় সভায় রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় লীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জেএসডির শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ