রাজনীতি

দেশে এখন রাজনীতি নেই: জাপা চেয়ারম্যান

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশে এখন রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের (এমপি)।

তিনি বলেন, দেশে এখন রাজনীতি নেই। রাজনীতি করার পরিবেশও সীমিত হয়ে গেছে। শুধু তাই নয় দেশের মানুষের কথা বলার অধিকারও সীমিত হয়ে পড়েছে। এটা গণতান্ত্রিক চর্চার জন্য বড় ধরনের হুমকি।

বুধবার (৩ আগস্ট) বিকেলে পার্টির বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার সেটাও ছিনতাই হয়ে গেছে। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিতে রাজনীতি করছি। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য কাজ করছি। আমরা মানুষের সব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি এবং করবো।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোমার, হুমায়ুন খান, দেলোয়ার হোসেন খান মিলন, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামীম আহমেদ রাজীব, এ.কে.এম. সাজ্জাদ পারভেজ, রেজাউর রাজী স্বপন চৌধুরী, রাকিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ