রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্রদলের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের বিক্ষোভ

ভোলায় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রদল নেতা নূরে আলম ‘হত্যা’র প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ পালন করছে ছাত্রদল। শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি চলছে। এতে ভিআইপি রোডের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ অংশ নিতে আসা নেতাকর্মীরা সড়কে ওপরে কার্পেট বিছিয়ে বসে আছেন। অতিথিরা সড়কে থাকা পিকআপ ভ্যানের অস্থায়ী মঞ্চে অবস্থান নিয়েছেন। এতে সড়কটি ছাত্রদলের নেতাকর্মীদের দখলে চলে যায়। এ রাস্তায় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন নেতাকর্মীরা। এগুলো মধ্যে লেখা রয়েছে, ‌আমার ভাই কবরে, খুনি কেন বাইরে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ