জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের (এমপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল, ইকোনোমিক ও কালচারাল কাউন্সিলর আর্টুরো হাইন্স জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এলে জি এম কাদের তাদের স্বাগত জানান।
এ সময় তারা বন্ধু প্রতীম মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সভায় তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (এমপি) এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: