রাজনীতি

দেশের মানুষ নয়, সরকারের বংশধররা বেহেশতে আছে: রিজভী

 ফাইল ছবি
ফাইল ছবি

‘দেশের মানুষ বেহেশতে আছে’ পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের এমন বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশের মানুষ নয়, সরকারের বশংধররা বেহেশতে আছে।

শনিবার (১৩ আগস্ট) নয়াপল্টনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে, তারাই বেহেশতে আছেন। অচিরেই সেই বেহেশত ভেঙে খান খান হয়ে যাবে।

তিনি বলেন, জনগণের টাকা হরিলুট করে আপনাদের অনেক টাকা হয়েছে, তাতে আপনারা বেহেশতে থাকতে পারেন, কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনের নরকে আছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী না থাকলে আপনারা রাজপথ থেকে পালিয়ে যাবেন। বিএনপি নেকাকর্মীদের গুম, খুন এবং দেশের সম্পদ চুরি করে আপনারা অহঙ্কার দেখাচ্ছেন। গোটা দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ