সস্ত্রীক হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তারা করোনাভাইরাসে আক্রান্ত।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে এই তথ্য জানান পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।
তিনি জানান, গত ১২ আগস্ট (শুক্রবার) রাশেদ খান মেননের করোনা শনাক্ত হয়। ওইদিন দুপুরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তার স্ত্রী লুৎফুন্নেছা খান করোনা শনাক্ত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: