রাজনীতি

আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকবো: সোহেল তাজ

বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সোহেল তাজ
বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকবো। বরাবরই বলে এসেছি, আওয়ামী লীগের প্রয়োজনে আমাকে যখনই ডাকবে তখনই সাড়া দেবো।

সোমবার (১৫ আগস্ট) বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজনীতিতে ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের ছিলাম, আছি এবং থাকবো। বরাবরই বলে এসেছি আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবে আমাকে তখনই পাবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ তৈরি করতে হবে।কারণ, একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ