রাজনীতি

সিরিজ বোমা হামলার ১৭ বছর

সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ বুধবার

আওয়ামী লীগের পতাকা
আওয়ামী লীগের পতাকা

২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার বর্ষপূর্তিতে বুধবার (১৭ আগস্ট) আওয়ামী লীগ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সব নেতা-কর্মীকে এ কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ