রাজনীতি

বামজোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স

রুহিন হোসেন প্রিন্স
রুহিন হোসেন প্রিন্স

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন জোটের শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেন, প্রতি তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আমাকে।

তিনি আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট তাদর লক্ষ্য এগিয়ে যাবে। দেশে যে দুঃশাসন চলছে তার পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।

একইসঙ্গে দেশে যে দ্বিদলীয় ক্ষমতা চক্র চলছে, তার বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ২৫ তারিখ বাম জোটের হরতাল রয়েছে। সেই হরতালকে দেশের মানুষ নিজের হরতাল মনে করে রাজপথে অংশ নেবে বলে আমি আশা করি।

উল্লেখ্য, বাম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ