রাজনীতি

সমাবেশের নামে সহিংসতা করলে প্রতিরোধ করা হবে: হানিফ

 জাতীয় শোক দিবসের আলোচনা সভায়  মাহবুব উল হানিফ
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মাহবুব উল হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারা নির্বিঘ্নে সভা করতে পারবে। তবে সমাবেশের নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইবির টিএসসিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হানিফ বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটি না কক্রিটও আছে। এর শেকড় অনেক গভীরে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, এজন্য তারা সরকারের নামে নানা অপপ্রচার চালায়। বিএনপি যে বাংলাদেশকে আফগানিস্তান ও তালেবান বানানোর স্বপ্ন দেখছে, তা দুঃস্বপ্নই থেকে যাবে।

তিনি বলেন, বিএনপি জানে তিন মাসের মধ্যে খালেদা জিয়ার জামিন হবে না, সরকারও পতন হবে না। জামিন নিতে হলে আদালতে যেতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হানিফ। এরপর আলোচনা সভায় যোগ দেন।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ