রাজনীতি

শেখ হাসিনার সরকার ইসলামের জন্য যা করেছে, কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

 বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ইসলামের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে, অন্য কোনো সরকার তা করেনি। আর মুখে ইসলামের কথা বলে ফায়দা লোটা বিএনপি-জামায়াত শুধু নির্বাচন এলেই মধুর মধুর কথা বলে, কিন্তু ইসলামের জন্য কোনো কাজ করে না। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইসলামের লেবাস ধরে যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সদাসতর্ক থাকতে হবে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও তাদের পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার পর বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যে দেশীয় অপশক্তি স্বাধীনতা চায়নি এবং যে আন্তর্জাতিক শক্তি ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা ইসলামের কথা বলে দেশের লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের মধ্যে ২৯ লক্ষ বা তার বেশি মানুষ মুসলমান। ইসলাম রক্ষার কথা বলে তারা এদেশের যে নারীদের পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে 'গণিমতের মাল' বলে ফতোয়া দিয়েছিল। বাংলাদেশের পক্ষ নেয়ায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। অথচ এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে।

বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা বাগদাদ থেকে ধর্ম প্রচারের জন্য এদেশে এসেছিলেন স্মরণ করিয়ে দিয়ে ড. হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসি'র সদস্য হয়েছিলেন এবং দাবি তুলেছিলেন বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দিতে হবে। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের জন্য অভূতপূর্ব অবদান রেখে চলেছেন। কওমী মাদ্রাসার স্বীকৃতি অন্য কেউ দেয়নি, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অন্য কেউ প্রতিষ্ঠা করেনি, জেলা-উপজেলায় মসজিদ-মক্তব নির্মাণ করে ইমাম, প্রশিক্ষকদের বেতন-ভাতা অন্য কেউ দেয়নি, বঙ্গবন্ধুকন্যা ও তার সরকার দিয়েছে।

তিনি বলেন, দেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। মক্তবের প্রতিটি শিক্ষককে মাসে পাঁচ হাজার দুইশত টাকা ভাতা, পাশাপাশি ২০ হাজার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাকে ১২ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেছেন।

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ