রাজনীতি

আমাদের ঠেকা পড়েনি গণতন্ত্র চর্চা করার: শামীম ওসমান

 বক্তব্য রাখছেন শামীম ওসমান
বক্তব্য রাখছেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এখনও ষড়যন্ত্র হয়, খেলা হয়। যারা খেলছেন এতদিন চুপ ছিলাম। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। সামাল দিয়ে চলেন। তিনি বলেন, বিএনপি প্রতিদিনই বলে রাজপথ দখল করবে, করেন না। আমরা তো বসেই আছি তোমাদের সঙ্গে খেলার জন্য। রাজাকারের সন্তানদের সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের খেলা হবে। এই খেলায় মুক্তিযোদ্ধার সন্তানরাই জিতবে। রোববার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপিকে চায়ের দাওয়াত দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামীম ওসমান বলেন, কেন তাদের চায়ের দাওয়াত দেন? যারা আপনাকে হত্যার চেষ্টা করেছিল। কী ঠেকা পড়েছে আমাদের যে গণতন্ত্রের চর্চা করতে হবে। আমাদের ঠেকা পড়েনি গণতন্ত্র চর্চা করার। যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় তাদের কেন চায়ের দাওয়াত দিচ্ছেন? তিনি বলেন, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, তিনি এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ সবাইকে এক হওয়া দরকার। যারা খেলছেন এতদিন চুপ ছিলাম। ধৈর্যেরও একটা লিমিট আছে। আমি শামীম ওসমান জীবিত থাকাবস্থায় পারবেন না। যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি মাহমুদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ