রাজনীতি

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এজেএম জাহিদ হোসেন, মশিউর রহমান, মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খানসহ দলীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার গাড়িবহর বের হওয়ার আগেই বাড়ির সামনে সহস্রাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বাড়ির গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন। এরপর শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর তার সঙ্গে হাসপাতাল পর্যন্ত যায়। হাসপাতালের সামনেও কয়েকশ নেতাকর্মী আগে থেকে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার গাড়ি পৌঁছালে তারা গাড়ি ঘিরে স্লোগান দেয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, পরীক্ষা-নিরিক্ষা শেষ হলে আজই সন্ধ্যার দিকে তাকে আবার গুলশানের বাসায় নিয়ে আসা হবে।

এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। এরপর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ২০২১ সালের ১১ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে। এরপর ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। একই বছরের ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তৃতীয় ডোজ টিকা নেন তিনি।

চলতি বছরের ১১ জুন সর্বশেষ হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ জুন বিকেল ৫ টায় হাসপাতালে বাসায় ফেরেন তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ