রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ও কেন্দ্রীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। একইভাবে দেশের সব জেলা, মহানগরসহ সব ইউনিট কর্মসূচি গ্রহণ করবে।

এছাড়া দিবসটি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

অন্যদিকে আগামী ৩০ আগস্ট গুমে হওয়াদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। সারাদেশের জেলা ও মহানগর ইউনিটও একই কর্মসূচি পালন করবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ