রাজনীতি

ইভিএমের কারণে ভোট বর্জন হলে দায় কমিশনের: জাফরুল্লাহ

ফাইল ছবি
ফাইল ছবি

সর্বোচ্চ ১৫০ আসনের সকল কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ইভিএমের কারণে যদি দলগুলো ভোট বর্জন করেন তাহলে এই দায় কমিশনের।

বুধবার (২৪ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইভিএম নিয়ে বেশ কিছু দলের বিরোধিতা রয়েছে। এখন যদি তারা ভোট বয়কট করে তাহলে সেই দায় ইসির ঘাড়ে চাপবে, এতে কোনো সন্দেহ নেই। সরকার যেমন দায়ী হবে, ইসিও দায়ী হবে। আমার মনে হয়, ইসি যে এখানে শতভাগ একমত হয়েছে তা নয়। উনারা সরকারি চাপে রয়েছে বলে ভাবছেন।

সিইসির উদ্দেশ্যে তিনি জানান, দেড়শ’ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল কাজ হয়েছে। এর ফলে হয়ত নির্বাচনই হবে না। নেগোসিয়েশনের মাধ্যমে বিএনপিকে আনার চেষ্টা রয়েছে। সবাই মনে করে, ইভিএমে আরেকটা চক্রান্ত।

তিনি বলেন, তারা দেড়শ’ আসনে ইভিএম না করে তিনশ’ টাতে করতে পারে। কিন্তু মাত্র পাঁচটা করে কেন্দ্রে হবে। প্রতি আসনে শ’ খানেক কেন্দ্রের মধ্যে পাঁচটা হবে আমরা যুক্তি তর্ক দিয়ে দেখতে পারে। আমার পরামর্শকে সিইসি যুক্তিসঙ্গত মনে করেছেন। বলেছেন, দেখি-কি করে কি করা যায়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। সরকারের উচিত হবে যে করেই হোক সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করতে হলে আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। আজকেও হানিফ (মাহবুব উল আলম) বলেছে, দেড়শ’ টা নয়, আমরা তিনশ' আসনে ইভিএম চাই। তাদের উচিত হবে একেবারে চুপ থাকা। এখন ইভিএমের কারণে যদি নির্বাচনটাই বন্ধ হয়ে যায়, বয়কট হয় তাহলে তা জাতির জন্যে দুর্ভাগ্যজনক হবে বলে উল্লেখ করেন তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ