রাজনীতি

সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারে নাই: আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, জিয়াউর রহমানের দল বিএনপি কোনো দিন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। জিয়াউর রহমান ছিলেন স্বঘোষিত রাষ্ট্রপতি। তিনি হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন।

১৯৯১ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি। একই ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে ফের ক্ষমতায় আসে। এই দল কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আসতে পারবেও না।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি আগামী নির্বাচন নিয়ে অনেক কথা বার্তা বলছে। তারা নাকি তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে আসবে না। আমরা বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে কমিশনের অধীনে। এর বাহিরে কোনো সুযোগ নেই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ৭৫‍‍` এ ১৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। মোহাম্মদ নাসিমসহ অনেক সিনিয়র নেতাদের নির্যাতন করা হয়েছে।

আব্দুর রহমান বলেন, ৭৫‍‍`এর ১৫ আগস্ট পর আমরা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধের ডাক দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আবার অস্ত্র হাতে তুলে নিয়ে পিতা হত্যার বদলা নিবো। কিন্তু সেদিন আমরা বদলা নিতে পারি নাই।

বুক ফাটা আর্তনাদ নিয়ে বাংলার মাঠে-ঘাটে, পথে-প্রান্তে, গ্রাম-গঞ্জে ঘুরে বেড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে কষ্ট ও দুঃখের দরিয়া পার দিয়ে বাংলার মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। সেদিন বাংলার লক্ষ কোটি মানুষ শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখেছিল।

দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, দেশে আশার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে শেখ হাসিনা যে প্রতিজ্ঞা করেছিলেন।

নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। অথচ এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ৭৫‍‍`এ ষড়যন্ত্র করেছে। তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। এদের প্রতিহত করতে হবে।

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নজরুল ইসলাম বাবু এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ