রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের সিক্রেট ডায়েরি ফাঁস করেছেন: গয়েশ্বর

 বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়
বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সিক্রেট ডায়েরি ফাঁস করে দিয়েছে। এই সিক্রেট ডায়েরির রাজ সাক্ষী তিনি।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী যেহেতু জনগণের কাছে এটি প্রকাশ করছেন সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি।

রোববার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগ মুখে যা বলে, করে তার উল্টো। আওয়ামী লীগ মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলেই ক্ষমতায় এসেছে। অথচ আজ ঠিক তার উল্টোটাই করছে। এই সরকারের অধীনে যেহেতু নির্বাচনে যাচ্ছি না সুতরাং একটা আসনে ইভিএম দিবে না ১০টা আসনে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই।

তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না এ সিদ্ধান্তে আমাদের অটল থাকতে হবে। আমাদের অ্যাকটিভিটির মাধ্যমে এখন থেকেই যেন জনগণ সেই বার্তা পায়।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির কার্য নির্বাহী সদস্য মীর শরাফত আলী শফু প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ