রাজনীতি

বিএনপির কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে: ফখরুল

 স্মরণ সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল
স্মরণ সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে। এজন্য সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, আজকে সবচেয়ে বড় ভয় পেয়েছে তারা। কারণ জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণের এই ঐক্য সরকারের পতন ত্বরান্বিত করবে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি সব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) কাজী জাফর আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি এই স্মরণ সভার আয়োজন করেছে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ তাদের প্রতিবাদ করছে। আমরা বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য সৃষ্টি হবে। আমরা সেই আহ্বানও করেছি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পারব।

তিনি বলেন, আজকে জাতি অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে গতকাল আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তার মুক্তির জন্য সংগ্রাম করছি, দীর্ঘদিন ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলছি। এ সরকার নির্বাচিত নয়, তাই তাদের জনগণের প্রতি কোন দায়িত্ববোধ নেই। তারা মনে করে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খালেদা জিয়া। এ কারণেই তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’

স্মরণসভায় কাজী জাফরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, কাজী জাফর সারাজীবন রাজনীতির মাঠে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। আর তাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে শোষণমুক্ত সমাজের পক্ষে রাষ্ট্র নির্মাণের পক্ষে সারাজীবন তিনি লড়াই করেছেন। কখনো সরকারে থেকে, কখনো সরকারের বাইরে থেকে।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ২০ দলীয় জোট নেতা মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফোরহাদ, খন্দকার লুৎফর রহমান, এসানুল হুদা ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, যুগ্ম মহাসচিব এএসএম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ