রাজনীতি

বিচারবহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ: রিজভী

ফাইল ছবি
ফাইল ছবি

গুম এবং বিচারবহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম এবং বিচারবহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। আর এই অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, বিভিন্ন দেশের যেসব দানবীয় সরকার বিরোধী পক্ষকে নির্মূল করতে গুমের মতো কর্মসূচি নিয়েছে, তাদের বিরুদ্ধেই আজকের এই দিবস। সারা বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ এই দিবসটি পালন করছেন।

আওয়ামী লীগ সরকার গুম এবং বিচারবহির্ভূত হত্যার মতো ভয়াবহ অপরাধ করেছে অভিযোগ করে তিনি বলেন, আজকে ইলিয়াস আলী কেন হারিয়ে যাবে? চৌধুরী আলম কেন হারিয়ে যাবে? এটা তো পারিবারিক কোনো বিরোধ না। সাইফুল ইসলাম হিরু, সুমন, জাকির কেন হারিয়ে যাবে? বিএনপি সরকারের সাবেক এক মন্ত্রী, যিনি বারবার এমপি হয়েছেন, তাঁকে বিদেশে গুম করা হয়েছে।

রিজভী বলেন, কয়েকদিন আগে একজন মন্ত্রী বলেছেন, মাঝ সমুদ্রে অনেকে জাহাজডুবিতে মারা গেছে। সলিল সমাধি হয়েছে। এটা তিনি সত্যি কথা বলেছেন। গুয়েতেমালা, আর্জেন্টিনা, চিলিতে সামরিক লোকেরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করার জন্য বিমানে করে নিয়ে ওইসব নেতাদের আটলান্টিকের মাঝে ফেলে দিত। এটার সঙ্গে পরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিলে যায়।’

তিনি বলেন, আপনারা আমাদের নেতাদের কোথায় ফেলেছেন, ভারত মহাসাগরে ফেলেছেন? এটা এখন খোলাসা করে বলুন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ