রাজনীতি

জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা বানাতে স্পিকারকে চিঠি

জি এম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি
জি এম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি

রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধী দলের নেতা বানানোর জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্পিকারকে এই চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু (এমপি)।

জিএম কাদের বর্তমানে সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন।

জাতীয় সংসদের বর্তমান বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে শাদ এরশাদসহ তিনজন ছাড়া পার্টির সব সংসদ সদস্য স্পিকারকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন।

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, বিরোধীদলীয় নেতা (রওশন এরশাদ) অনেকদিন ধরেই অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদ অধিবেশনে ঠিকমতো আসতে পারছেন না। এজন্য জাতীয় পার্টির সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ