দেশব্যাপী কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের কঠোর হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় বাংলাদেশ কৃষক লীগ এমন হুশিয়ারি দেন।
সারাদেশে পর্যাপ্ত সার মজুদ থাকা স্বত্বেও যারা অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সার সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
প্রশাসনের পাশাপাশি কৃষক লীগের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তারা। কোথাও অনিয়ম দেখা গেলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে বলেও জানান তারা।
নেতৃবৃন্দরা বলেন, সারের ডিলারগণ বেশিরভাগই বিএনপি-জামাতের নিয়োগকৃত। বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে তারা সার সংকট সৃষ্টির পায়তারা করছেন তারা। বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতা-কর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। শীঘ্রই সারা দেশব্যাপী কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা হবে।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মহাবুব উল আলম শান্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসীম উদ্দিন, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল বাহার রানা, আইন সম্পাদক এ্যাড. মোঃ জহির উদ্দিন লিমন, সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ শওকত হোসেন সানু, নূরুল ইসলাম বাদশা, কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু,জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, খাজা শেখ খন্দকার রাশেদুল সিদ্দিক, মিজানুর রহমান তালুকদার এবং খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।