খেলা

সোসিয়াদাদকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

 সোসিয়াদাদকে ৪-০ গোলে হারিয়েছে মাদ্রিদ
সোসিয়াদাদকে ৪-০ গোলে হারিয়েছে মাদ্রিদ

স্প্যানিস লা লিগায় রিয়াল সোসিয়াদাদকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে তারা।
ফলে ৩২ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। আর সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে রিয়াল সোসিয়াদাদ।

ম্যাচের শুরু থেকেই মাঠে রিয়াল সোসিয়াদাদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ৪৫ মিনিটে মিডফিল্ডার ইলারামদির গোলে এগিয়ে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় অথিতিরা। ৬৭ মিনিটে গ্যারেথ বেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে দ্যা হোয়াইটসরা। ৮৫ মিনিটে পর্তুগীজ ডিফেন্ডার পেপে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।

আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আরভারো মোরাটার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ