খেলা

এভারটনের কাছে হেরে গেলো আর্সেনাল

এভারটনের কাছে হেরে গেলো আর্সেনাল
এভারটনের কাছে হেরে গেলো আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ৩-০ গোলে হেরে গেছে আর্সেনাল। তবে জয় পেয়েছে লিভারপুল। অপর ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অল রেডরা। এর মধ্য দিয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। আর সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকলো আর্সেনাল। এভারটনের মাঠে খেলতে গিয়ে বিপাকে পড়ে আর্সেনাল। প্রথমার্ধেই দুটি গোল খেয়ে বসে তারা। স্কোর করেন স্টিভেন নাইস্মিথ ও রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধেও কিছুই করতে পারেনি গানাররা। উল্টো আরো একটি গোল খায় তারা। ৬১ মিনিটে মিকেল আরতেতার গোলে ৩-০ ব্যবধানে হারে আর্সেন ওয়েঙ্গারের শীষ্যরা। আরেক ম্যাচে, স্টিভেন জেরার্ডের জোড়া পেনাল্টি গোলে ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রাখলো অল রেডরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ