খেলা

সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে হারালো টটেনহাম হটস্পার

টটেনহাম হটস্পার
টটেনহাম হটস্পার

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। জোড়া গোল করেছেন ইমানুয়েল আদিবায়োর।

অ্যাওয়ে ম্যাচের শুরুতেই গোল করে সান্ডারল্যান্ডকে লিড এনে দেন লি ক্যাটারমোল। তবে ২৮ মিনিটে গোল শোধ করে ব্যবধান সমান করেন ইমানুয়েল আদিবায়োর।

প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় টটেনহামের গোল উৎসব। ৫৯ ও ৭৮ মিনিটে টটেনহামের স্কোরলাইন আরো বাড়ান হ্যারি কেইন ও ক্রিশ্চিয়ান এরিকসেন।

এরপর ৮৬ মিনিটে আবারো স্কোরশিটে নাম লেখান ইমানুয়েল আদিবায়োর। খেলা শেষের আগ মুহূর্তে সান্ডারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গিলফি সিগার্ডসন।

নির্ধারিত সময় শেষে সান্ডারল্যান্ডকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ