খেলা

টি-টোয়েন্টির সেরা একাদশে সালমা

টি-টোয়েন্টির সেরা একাদশে সালমা
টি-টোয়েন্টির সেরা একাদশে সালমা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্ব একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক অলরাউন্ডার সালমা খাতুন। আর আইসিসির টি-টোয়েন্টি বোলার র্যা ঙ্কিংয়েও এক নম্বরে জায়গা নিয়েছেন বাংলাদেশের এ টাইগ্রেস।

নারীদের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাঁচ ম্যাচ খেলে আট উইকেট পেয়েছেন সালমা খাতুন। পুরো টুর্নামেন্টজুড়েই তার পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। ইকোনমি রেটেও সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের ৫ ম্যাচে তার ইকোনমি রেট ৩.৫৮।

এছাড়া, আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৮ রানে দুই উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। যা টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং ফিগার।

এদিকে, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ইংলিশ বোলার আনইয়া শ্রাবস্লে ৫৭১ রেটিং নিয়ে রয়েছেন র্যা ঙ্কিংয়ের ১৩তম স্থানে। আর সালমার রেটিং ৬৫০।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ