খেলা

বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা

ইউনাইটেড ও বার্সেলোনা
ইউনাইটেড ও বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। প্রথম লেগ ড্রয়ের পর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারে বিদায় নিল রেড ডেভিলরা।

এদিকে, ককের একমাত্র গোলে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ২-১ এগ্রিগেটে প্রথমবারের মত সেমিফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ।

ওল্ড ট্রাফোর্ডে যে পারফরম্যান্স দেখিয়েছিল বায়ার্ন তার ধারাবাহিকতা দেখাল ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারিনাতেও। প্রথমার্ধে একের পর এক আক্রমনে কোনঠাসা করে রাখল ম্যানইউকে। তবে দ্বিতীয়ার্ধে এসে প্যাট্টিস এভরা গোলে লিড পায় রেড ডেভিলারা।

তবে, ম্যানইউর লিড দীর্ঘ হল মাত্র ২২ সেকেন্ড। ডিফেন্ডারদের ভুলে ম্যাচে সমতা আনেন পোলিশ স্ট্রাইকার মারিও মাঞ্জুকিচ।

দূর্বল ডিফেন্সের মাসুল আবারও দিতে হল রেড ডেভিলদের। আরিয়েন রোবেনর সহযোগিতায় গোল করলেন থমাস মুলার।

পুরো ম্যাচে দূর্দান্ত খেলে যাওয়া আরিয়েন রোবেন গোলের দেখা পেলেন ৭৬ মিনিটে। এই ডাচম্যানের গোলেই নিশ্চিত হয় বাভারিয়ানদের সেমিফাইনালে খেলা। আর সেইসঙ্গে শেষ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা।

দিনের আরেক ম্যাচে, ভিসেন্তে কালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগে নির্ধারণ হবে কে যাবে সেমিতে।

খেলার ৫ মিনিটে বার্সেলোনা ডিফেন্স ভেঙ্গে অ্যাটলেটিকোকে লিড এনে দেন ককে।

বাকি সময়ে গোলের দেখায় মরিয়া হয়ে খেললেও সমতায় ফিরতে পারেনি ক্যাটালানরা। নির্ধারিত সময় শেষে ২-১ এগ্রিগেটে হেরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হল বার্সেলোনাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ