খেলা

এফ এ কাপের ফাইনালে আর্সেনাল

এফ এ কাপের ফাইনালে আর্সেনাল
এফ এ কাপের ফাইনালে আর্সেনাল

উইগান অ্যাথলেটিককে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২০০৫ সালের পর প্রথমবারের মতো এফ এ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল।

শুরু থেকেই একে অপরের রক্ষণভাগে চড়াও হয়ে খেলতে থাকে দুদল। তবে গোলরক্ষকদের দক্ষতায় গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় উভয় দলই। ৬৩ মিনিটে স্পটকিক থেকে উইগানকে লিড এনে দেন জর্ডি গোমেজ। ৮২ মিনিটে পার মার্টেসকারের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

নির্ধারিত ৯০ মিনিটের মতো অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোন গোল না হলে খেলার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। গানার গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানি দুটি গোল সেভ করলে ৪-২ ব্যবধানের জয় পায় আর্সেনাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ