খেলা

গ্রানাডার কাছে হারলো বার্সেলোনা

গ্রানাডার কাছে হারলো বার্সেলোনা
গ্রানাডার কাছে হারলো বার্সেলোনা

স্প্যানিশ লিগে গ্রানাডার কাছে ১-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরেই থেকে গেলো বার্সেলোনা।

তবে আলমেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ১ পয়েন্ট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

গ্রানাডার মাঠে শুরুতে গোল খেয়ে বসে বার্সেলোনা। ফ্র্যান রিকোর অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান গ্রানাডার ইয়াসিন ব্রাহিমি। ম্যাচের পুরোটা সময় জুড়েই গোল শোধ করার চেষ্টা করতে থাকে কাতালান জায়ান্টরা। তবে অনেকগুলো সুযোগ নষ্ট করেন মেসি, নেইমাররা। শেষ পর্যন্ত ১-০ গোলে পরাস্ত হয় বার্সা।

আরেক ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৮ মিনিটে গোলের খাতা খোলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর তিনটি গোল করেন যথাক্রমে গ্যারেথ বেল, ইসকো ও আলভারো মোরাতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ