খেলা

পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল

লিভারপুল
লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। ৩৪ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৭ পয়েন্ট।

আরেক ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জয় পেয়েছে চেলসি। খেলায় চেলসির পয়েন্ট ৭৫।

গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথমে লিড পায় লিভারপুল। লুইস সুয়ারেজের সহায়তায় গোল করেন রহিম স্টারলিং। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মার্টিন স্কারটেল। তবে ছেড়ে কথা বলেনি সিটিজেনরাও।

৫৭ মিনিটে এক গোল শোধ করেন ডেভিড সিলভা। কিছুক্ষণ পর গ্লেন জনসনের আত্মঘাতি গোলে স্কোরলাইন হয়ে যায় ২-২। তবে ৭৮ মিনিটে ফিলিপ কৌটিনিয়ো সিটির জালে বল জড়ালে ৩-২ গোলের জয় পায় লিভারপুল।

আরেক ম্যাচে, দেম্বা বা'র একমাত্র গোলে সোয়ানসি সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে চেলসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ