খেলা

জায়ান্ট ইয়ুভেন্তাস হারালো উদিনিসেকে

ইতালিয়ান সিরি আ
ইতালিয়ান সিরি আ

ইতালিয়ান সিরি আ তে উদিনিসেকে ২-০ গোলে হারিয়েছে জায়ান্ট ইয়ুভেন্তাস। ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আন্তেনিও কোন্তের শিষ্যরা। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর অবস্থানে উদিনিসে।

লিগ টেবিলের তলানীতে থাকা উদিনিসের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে ইতালিয়ান জায়ান্ট ইয়ুভেন্তাস। ১৬ মিনিটে পল পোগবার এসিস্ট থেকে দলকে লিড এনে দেন ইয়ুভেন্তাসের সেবাস্টিয়ান জিওভিনকো।

মিনিট দশেক পরেই কর্ণার থেকে উদিনিসের জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুন করেন ফেরনান্দো লরেন্তে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ইয়ুভেন্তাস।

বিরতির পর আর কোনো গোল না হলে, নির্ধারিত সময় শেষে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ লিডার ইয়ুভেন্তাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ