স্প্যানিশ কোপা দেল রের হাই-ভোল্টেজ ফাইনালে বৃহস্পতিবার রাত দেড়টায় মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে ইনজুরির কারণে ফাইনাল ম্যাচ খেলতে পারবেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও ডি মেস্তেলায় ২৬ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে খেলবে ১৮ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ৬ ফাইনালে মুখোমুখি লড়াইয়ে তিনবার করে শিরোপা জিতেছে দুদল। চলতি মৌসুমে দুবারই বার্সেলোনার কাছে হার মানতে হয়েছে কার্লো অ্যানচেলত্তির দলকে।
এদিকে, বার্সেলোনার বিপক্ষে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে মূল একাদশে পাচ্ছেন না কোচ কার্লো অ্যানচেলত্তি। তবে রোনালদোকে ছাড়াই ৩টি ম্যাচে জয় তুলে নিয়েছেন তার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: