বাম পায়ে ইনজুরির কারণে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনা তারকা নেইমারকে। ইনজুরির কারণে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল ও গেতাফের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকছেন না নেইমার।
সুস্থ হলে লিগের শেষ ২টি ম্যাচ খেলতে পারেন এ ব্রাজিলিয়ান সেনসেশন। নেইমারের সঙ্গে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে থাকবেন আরেক বার্সা তারকা জোরডি অ্যালবা।
শেষ ম্যাচে কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারে জেরার্ডে মার্টিনোর বার্সেলোনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: