খেলা

লা লিগা

এলচেকে হারিয়ে জয়ের পথে অ্যাটলেটিকো মাদ্রিদ

অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় এলচেকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। আর সমান সংখ্যক ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বর অবস্থানে রয়েছে এলচে।

ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ এলচের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিগ লিডার অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৭২ মিনিটে এলচের জালে বল পাঠিয়ে অ্যাটলেটিকোকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দা।

খেলার শেষ মুহূর্তে দিয়েগো কস্তাকে ফাউল করে ক্রিশ্চিয়ান সাপুনারু লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় এলচে। পেনাল্টি থেকে গোলের সুযোগ মিস করলেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার কস্তা।

নির্ধারিত সময় শেষে এলচের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ