খেলা

অঘটনের শিকার হয়েছে চেলসি

অঘটনের শিকার হয়েছে চেলসি
অঘটনের শিকার হয়েছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হয়েছে চেলসি। সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে তারা। ঘরের মাঠে প্রথমবারের মতো হারলো হোসে মরিনিয়োর দল। এর ফলে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরেই থেকে গেলো ব্লুজরা।

স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নেমে শুরুতে লিড নেয় চেলসিই। ১২ মিনিটে উইলিয়ানের নেয়া কর্ণার কিকে পা ছুয়ে সান্ডারল্যান্ডের জালে বল জড়ান স্যামুয়েল এটো।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ১৮ মিনিটে কর্ণার থেকে রিবাউন্ড করা বলে পা লাগিয়ে সান্ডারল্যান্ডকে ১-১ গোলে সমতায় ফেরান কনর উইকহাম। তবে টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইড ছিলেন তিনি।

৮১ মিনিটে জজি অ্যালটিডোর বাধা দেন সান্ডারল্যান্ডের সিজার অ্যাজপিলিকুয়েটাকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ফ্যাবিও বোরিনি গোল করলে ২-১ ব্যবধানে হারতে হয় চেলসিকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ