খেলা

‘আমাদের সময় ক্রিকেটের তেমন গুরত্ব ছিল না’

ক্রিকেট
ক্রিকেট

মিডিয়ার কল্যাণে আলোচনায় আছেন বর্তমান সময়কার প্রায় সব ক্রিকেটাররাই আর সাবেকদের অনেকেই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা পদে। আবার সমসাময়িক এবং সাবেকদের অনেককেই দেখা যায় বিভিন্ন টকশোতে।

তবে এতো কিছুর মধ্যেও কেউ কেউ আছেন নিভৃতে জীবন গুছিয়ে নিয়েছেন নিজের মতো। কেমন আছেন তারা? ক্রিকেট থেকে তারা কেন দূরে? তাদের কী দেশের ক্রিকেটে কাজে লাগানো যায় না? পেসার হিসেবে হাসিবুল হোসেন শান্ত যতো জনের মনে দাগ কেটেছেন তার চেয়ে ঢের বেশি মানুষের মনে জায়গা করে নিয়েছেন আইসিসি ট্রফির নায়ক হিসেবে। তার ব্যাট থেকেই শেষ বলে এসেছিল কাঙ্খিত এক রান। বাংলাদেশ সুযোগ পেয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার।

এরপর আর বেশি মাঠে নামা হয়নি শান্তর। ৩২টি ওয়ানডে ও ৫টি টেস্ট খেলেই ইতি টেনেছেন ক্যারিয়ারের। এখন ক্রিকেট থেকে অনেকটাই দুরে সাবেক এ পেসার। পরিবার নিয়ে বাস করছেন ঢাকাতেই, আছে ব্যবসা। কেমন আছেন তিনি?

বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘অবসর নেয়ার পর আসলে কিছুদিন নিজের ঘর সংসার নিয়েই ব্যস্ত ছিলাম তারপর আস্তে আস্তে ব্যবসার দিকে আগায়। আমাদের ক্যান্টনম্যান্টে কাছু পুকুর আছে সেগুলো লিজ নেই, লিজ নেয়ার পর ওইখানে মাছ চাষ করি ওইগুলো নিয়েই চলছে আমার।’

আরো কয়েক বছর দেশের হয়ে মাঠ মাতাতে পারতেন শান্ত। তবে সঠিক দিক নির্দেশনার অভাবেই সিদ্ধান্তহীনতার মধ্যেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে।

তিনি বলেন, ‘আরো কিছুদিন খেলতে পারতাম হয়ত নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্যে খেলতে পারিনি। আসলে আমাদের সময় ক্রিকেটের তেমন গুরত্ব ছিল না যার কারণে ক্রিকেটকে গুরত্বের সঙ্গে চিন্তা করতে পারিনি। যদি এ সময় হতো তাহলে চিন্তা করতাম, এ কারণে হয়তো খেলাটা হয়নি আর খেলা সম্পর্কে যে পরামর্শের প্রয়োজন হয় আমাদের সময় সেটি ছিল না।’

গত বছর থেকে বিসিবির সঙ্গে টুকটাক কাজ করছেন শান্ত। বোর্ড চাইলে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে তার।

শান্ত বলেন, ‘ইচ্ছা আছে এ ধরনের কাজ যদি আসে তাহলে অবশ্যই আমি বোর্ডের সঙ্গে কাজ করবো।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ