ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়ায়ে লিভারপুল ও চেলসির সঙ্গে টিকে থাকল ম্যানচেস্টার সিটি। লিগ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচে ৩ মিনিটে পাবলো জাবালেতার হেডে লিড পায় ম্যানচেস্টার সিটি। ৭ মিনিট পরই আলবিওনদের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করে সিটিজেনরা।
ডি বক্সের বাহির থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো দূর্দান্ত এক গোল করেন। কিছুক্ষণ পর গ্রাহাম ডরেনস আলবিওনদের হয়ে একটি গোল শোধ করেন। প্রথমার্ধের খেলা শেষ হবার আগে গোল ব্যবধানটা বাড়িয়ে নেয় সিটিজেনরা। ভিন্সেন্ট কোম্পানির হেড পাস থেকে বল পেয়ে গোল করলেন জার্মান ডিফেন্ডার মার্টিন দেমিক্যালিস।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: