খেলা

বিপিএল তৃতীয় আসর আয়োজনে সময় রাখার সিদ্ধান্ত বিসিবির

বিসিবি
বিসিবি

এ বছরের ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আয়োজনের জন্য সময় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবির ডেভলাপমেন্ট কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আজম নাসির।

আজম নাসির বলেন, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের জন্য ৪ ও ৫ আগস্ট দল-বদলের দিন ধার্য্য করা হয়েছে। তবে প্লেয়ার বাই চয়েস বাদ দিয়ে এবার আগের ফর্মূলায় খেলোয়াড় বাছাই করা হবে। ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে টুর্নামেন্ট শুরু হতে পারে। আর সেইসঙ্গে ক্রিকেটের মান উন্নয়নে প্রথম বিভাগের দলগুলো নিয়ে আলাদা টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে সিসিডিএমের।

২০১৫ বিশ্বকাপের আগে বিপিএলের তৃতীয় আসরের খেলা শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে, ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা কাটাতে বিসিবিতে বোর্ড মিটিংয়ে বসে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিস (সিসিডিএম) ক্রিকেট অপরেশনস কমিটি এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ