খেলা

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করলো চেলসি

ড্র করলো চেলসি
ড্র করলো চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোল শুন্য ড্র করেছে চেলসি। হাড্ডা- হাড্ডি লড়াই আর গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায়ে ব্যর্থ হয় দু’দলই।

ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ অ্যাটলেটিকো। পাল্টা আক্রমণে যায় চেলসি। তবে ২৮ মিনিটে উইলিয়ানসনের পাশ থেকে রামিরেসের জোড়ালো শটেও গোল আদায়ে ব্যর্থ ব্লুজরা। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য অবস্থায়।

বিরতির পর চেলসিকে এগিয়ে নেয়ার ভালো সুযোগ পান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে এখানেও ব্যর্থ তিনি। ম্যাচে এগিয়ে যাওয়ার সমান লড়াই চালায় অ্যাটলেটিকো।

তবে খুব কাছ থেকে গিয়েও গোলের দেখা পায় নি তারা। হাড্ডা-হাড্ডি লড়াই আর ম্যাচ জয়ের প্রাণপন চেষ্টা করেও শেষ পর্যন্ত গোল শুন্য অবস্থায় মাঠ ছাড়তে হয়ে দু’দলকেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ