খেলা

স্প্যানিশ লিগে ওসাসুনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্দো। আর একটি করে গোল পেয়েছেন সার্জিও রামোস ও কার্ভাহাল।

এ ম্যাচ জিতে ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮২। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে শুরুতেই পায়ের জাদু দেখান তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্দো। ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোল করে লিড এনে দেন রিয়াল মাদ্রিদকে।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যে আবারো একটি চমৎকার গোল করে লিড দ্বিগুণ করেন সি আর সেভেন। ৬০ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার সহায়তায় ব্যবধান ৩-০ করেন সার্জিও রামোস। আর ম্যাচ শেষের ৭ মিনিট আগে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন রিয়াল মাদ্রিদের ড্যানিয়েল কার্ভাহাল।

রেফারির শেষ বাঁশিতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শীষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ