ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ঘরের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।হুয়ান মাতা ও ওয়েন রুনি ২টি করে গোল করে।
ম্যানইউর প্রথম গোল আসে বিরতির কিছুক্ষণ আগে। স্টিভেন হুইটেকার ড্যানি ওয়েলব্যাককে ফাউল করে বসলে পেনাল্টি পায় রেড ডেভিলরা। সুযোগকে কাজে লাগান ওয়েন রুনি।
বিরতি থেকে ফিরে ব্যবধান ২-০ করেন রুনি। ৬৩ মিনিটে স্কোরশিটে নাম লিখিয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন হুয়ান মাতা। এর মিনিট দশেক পর অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রসে ক্লোজ রেঞ্জ থেকে হেড করে ৪-০ ব্যবধান গড়ে দেন হুয়ান মাতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: