নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সকার ক্লাব ফেনী।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০ মিনিটে মধ্যেই ২-০ গোলের লিড নেয় শেখ জামাল ধানমন্ডি। দুটি গোলই করেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন। ৩২ মিনিটের মাথায় আত্মঘাতি গোল খেয়ে বসে শেখ জামাল।
এরপর জাম্বিয়ান ফরোয়ার্ড কাবার গোলে সমতায় ফেরে সকার ক্লাব ফেনী। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: