স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার আট নম্বর দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে মিডফিল্ডার গাবির পাসে হেড করে দলকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা রাউল গার্সিয়া। গার্সিয়ার গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ লিডার অ্যাটলেটিকো।
এদিকে, তালিকার সাত নম্বর দল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে তালিকার দুই নম্বর দল বার্সেলোনা। এ জয়ে ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অটুট অ্যাটলেটিরা আর সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৮৪।
ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বিপক্ষে কানির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বিরতির পর ম্যানুয়েল ত্রিগুয়েরোসের হেডে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
তবে পরপর দুটি আত্মঘাতী গোল করে বার্সাকে সমতায় ফেরান দুই ভিয়ারিয়াল ফুটবলার, গ্যাব্রিয়েল পাওলিস্তা ও মাতেও মুসাকিও। ম্যাচের শেষ প্রান্তে পৌঁছে লিওনেল মেসির দুর্দান্ত শটে ৩-২ ব্যবধানের জয় পায় বার্সা।