খেলা

শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩য় অবস্থানে পেলগ্রিনির শিষ্যরা । এক ম্যাচ কম খেলে লিগ লিডার লিভারপুলের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটিজেনরা।

রোববার রাতে চেলসির কাছে লিভারপুলের হার, শিরোপার লড়াইয়ে টিকে থাকার দারুণ সুযোগ এনে দেয় ম্যানচেস্টার সিটিকে। অ্যাওয়ে ম্যাচের শুরুতেই, ইয়া ইয়া তোরের অ্যাসিস্ট থেকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সিটিজেনদের লিড এনে দেন এডিন জেকো।

প্রথমার্ধের মিনিট দুয়েক আগে, সামির নাসরির সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন আইভরি কোস্ট তারকা ইয়াইয়া তোরে। বিরতির পর, গোলের কয়েকটি সুযোগ মিস করে সিটিজেনরা।

নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হলে শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেই মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলগ্রিনির শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ