খেলা

জার্গেনসেনের বিষয়ে কথা বলতে নারাজ মুশফিক

মুশফিক
মুশফিক

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট— জার্গেনসেনের পদত্যাগের কারণে সংকট আরো বেড়েছে আর অন্য সবার মতো কোচের পদত্যাগের বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে গোল্ডমার্কস ফুড লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একবছরের জন্য চুক্তিবদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

গোল্ডমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া মুশফিক বলেন, ‘কোচের বিষয়ে কথা বলতে বোর্ডের নিষেধ আছে। বুধবার তিনি আসবেন, তারপর তার সঙ্গে এ ব্যাপারে আমি কথা বলব। আমি যতটুকু জানি বোর্ড এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। ওনার ব্যাপারটা বোর্ডের ওপরই ন্যস্ত। তাই আমি কিছু বলতে পারব না।’

মুশফিক বলেন, ‘কঠিন সময় পার করছি আমরা। আসলে সবদিক দিয়েই সময়টা খারাপ যাচ্ছে। জীবনটা এমনই সবকিছু সহজভাবে আসে না। এ সময়টা আমাদের জন্যও চ্যালেঞ্জও বটে।’

বাংলাদেশ ক্রিকেটের কোচ শেন জার্গেনসেনের ক্রিকেটাঙ্গনে চলছে নানা গুঞ্জন। চুক্তি শেষ হওয়ার আগে কেন কোচের চেয়ার ছেড়ে দিলেন এ অস্ট্রেলিয়ান- সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন সবাই। কেউ কোচের পদত্যাগ নিয়ে মন্তব্য করতে রাজি নন।এ বিষয়ের সুরাহা নিয়ে সবাই তাকিয়ে রয়েছেন বাংলাদেশ ত্রিক্রকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে।

চুক্তি অনুযায়ী আগামী এক বছর গোল্ড মার্কস বিস্কুটের যাবতীয় বিজ্ঞাপনে মুশফিকুর রহিমের উপস্থিতির পাশাপাশি ব্র্যান্ড উন্নয়নের কাজেও তিনি যুক্ত থাকবেন। এর সঙ্গে রাস্তার পাশে গোল্ড মার্ক ফুডের বিলবোর্ডে জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়কের ছবি তারা ব্যবহার করতে পারবেন। সামনে আরো ভিন্নধর্মী পণ্য নিয়ে আসারও আশা প্রকাশ করেন গোল্ড মার্কসের কর্মকর্তারা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ