খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্য়ান মিউনিখকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বর্তমান চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে বাভারিয়ানদের ৪-০ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা।

সেইসঙ্গে দুই লেগ মিলিয়ে ৫-০ এগ্রিগেটে ফাইনালে পাড়ি জমায় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে, ম্যাচের পুরো সময়টাই রিয়ালের অ্যাটক সামলাতে ব্যস্ত সময় পার করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্য়ান। ১৬ মিনিটেই লুকা মাদ্রিচের কর্ণার থেকে সার্জিও রামোসের হেডে এগিয়ে যায় রিয়াল। ৪ মিনিটি পরেই, ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস।

ম্যাচের ৩৪ মিনিটে, গ্যারেথ ব্যালের পাস থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে দিয়ে টুর্নামেন্টে ১০ ম্যাচ শেষে ১৫ গোলের সর্বোচ্চ রেকর্ড করলেন এ পর্তুগীজ।

ম্যাচের ৯০ মিনিটে দূর্দান্ত ফ্রিকিক থেকে গোল করে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ