উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ মে লিসবেনে অল স্প্যানিশ ক্লাব ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচে ৩৬ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিড নেয় চেলসি। সিজার অ্যাজপিলিকুয়েটরের পাস থেকে গোল করেন সাবেক অ্যাটলেটিকো তারকা ফারনান্দো তোরেস।
তবে বিরতির আগে সফরকারিদের সমতায় ফেরান আদ্রিয়ান। ৬০ মিনিটে ব্লুজ রক্ষনে দিয়াগো কস্তাকে ফাউল করায় স্পট কিক পায় অ্যাটলেটিকোরা। কিক নিতে এসে ব্যবধান দ্বিগুন করতে ভুল করলেন না কস্তা।
এরপর আরদা তুরানের গোলে শেষ পযর্ন্ত ৩-১ গোলের জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩০ বছরে প্রথমবারের মত ইউরোপীয় মঞ্চের ফাইনালে উঠল দিয়াগো সিমিওনের শিষ্যরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: