আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নয় চিন্তা-ভাবনা করেই জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন কোচ শেন জার্গেনসেন। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে একথা বলেন এ অস্ট্রেলিয়ান কোচ।
জার্গেনসেন বলেন, চুক্তি অনুযায়ী এ বছরের জুন পর্যন্ত তার মেয়াদ থাকায় এবং ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
তবে পদত্যাগ পত্র জমা দেয়ার পর বিসিবি সভাপতি এবং বোর্ডের কারও সঙ্গে কোনো কথা বলেন নি বলেও জানান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজ দেশ অস্ট্রেলিয়ায় প্রায় তিন সপ্তাহ ছুটি শেষে দেশে ফিরেছেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: