ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেও অ্যাওয়ে ম্যাচের গোল সুবিধা নিয়ে ফাইনালে উঠল সেভিয়া। এদিকে, দিনের অন্য সেমিফাইনালে ইয়ুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করেও ২-১ এগ্রিগেটে ফাইনালের টিকিট পেল বেনফিকা।
হোম ম্যাচের শুরুতেই সোফিয়ানের গোলে লিড পায় ভ্যালেন্সিয়া। ২৬ মিনিটে সেভিয়া ডিফেন্ডার বেটোর আত্বঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ করে দ্য ব্যাটসরা।
বিরতির পর রিকার্ডোর অ্যাসিস্ট থেকে সেভিয়ার জালে বল পাঠান জার্মেই। তবে ইনজুরি টাইমে স্টিফানের গোলে ফাইনালে খেলা নিশ্চিত করে সেভিয়া। দিনের আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে ইয়ুভেন্টাস।
তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউই। নির্ধারিত সময় শেষে ম্যাচ গোলবিহীনভাবে শেষ হলেও ২-১ এগ্রিগেটে ফাইনালের টিকিট পায় বেনফিকা।